Web Analytics

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সোচ্চার ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. খালিদুজ্জামানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়েছে। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ‘নির্বাচনি জরিপ: প্রধান চারটি রাজনৈতিক দলের প্রধানদের আসন’ শীর্ষক জরিপের ফল প্রকাশ করেন সোচ্চারের প্রেসিডেন্ট ড. শিব্বির আহমদ।

জরিপ অনুযায়ী, ঢাকা-১৭ আসনে ৩৫ শতাংশ ভোটার তারেক রহমানকে এবং ৩২ শতাংশ ভোটার ডা. খালিদুজ্জামানকে ভোট দিতে চান। ১৫ দশমিক ১ শতাংশ ভোটার কাকে ভোট দেবেন তা জানাতে চাননি, ১০ দশমিক ৭ শতাংশ এখনও সিদ্ধান্ত নেননি, ৩ দশমিক ৭ শতাংশ অন্য প্রার্থীদের ভোট দেবেন এবং ৩ দশমিক ৫ শতাংশ ভোট দেবেন না। জরিপটি ৫১৫ জন দৈবচয়নে নির্বাচিত ভোটারের মধ্যে পরিচালিত হয়, যার মধ্যে ২৬৯ জন পুরুষ ও ২৪৬ জন নারী।

ফলাফল অনুযায়ী, আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত ঘনিষ্ঠ হতে পারে এবং উল্লেখযোগ্য সংখ্যক ভোটার এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।