Web Analytics

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় জানায়, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে এ অভিনন্দন জানানো হয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হয়, রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। এই সহযোগিতার মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও শক্তিশালী করার কথা উল্লেখ করা হয়েছে।

বার্তায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিক উন্নয়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের অংশীদারিত্ব আরও বিস্তৃত করার প্রতিশ্রুতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।