Web Analytics

মক্কা প্রতিরক্ষা জোটের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটির পরবর্তী বৈঠক চলতি মাসের শেষ দিকে ইসলামাবাদে আয়োজনের পরিকল্পনা করছে পাকিস্তান। সোমবার এ তথ্য জানান দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জোটে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক রয়েছে।

দার জানান, গত ৭ আগস্ট তিন দেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী, সদস্য তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে বাকি দুই দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে এবং সম্মিলিত প্রতিরক্ষার ব্যবস্থা প্রযোজ্য হবে। স্ট্র্যাটেজিক পলিটিক্যাল অ্যান্ড ডিফেন্স কমিটিতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও শীর্ষ সামরিক কর্মকর্তারা রয়েছেন। প্রথম আনুষ্ঠানিক বৈঠকেই পাকিস্তান ইসলামাবাদে পরবর্তী সভার প্রস্তাব দেয়, যাতে অন্য দুই দেশ সম্মতি জানায়।

জোটের সাংগঠনিক কাঠামো গড়ার কাজ চলছে বলে জানান দার। মহাসচিবের কার্যালয় ও রিয়াদে স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে। তিন দেশের প্রতিনিধি নিয়ে গঠিত কার্যকরী কমিটির নভেম্বরে আরেকটি বৈঠকে পরিচালনাপদ্ধতি ও নিয়মকানুন চূড়ান্ত করার কথা। প্রাথমিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সম্পন্নের প্রায় এক বছর পর নতুন সদস্য নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।