Web Analytics

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। তিনি বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে আহসান হাবিব এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের আগস্টে ক্ষমতা নেওয়ার পর কর প্রশাসনে বড় ধরনের রদবদল আনে। ওই সময় ৪০ জন কর কমিশনারকে একযোগে বদলি করা হয়, যা এনবিআরের ইতিহাসে বিরল ঘটনা। সেই রদবদলের অংশ হিসেবে আহসান হাবিব সিআইসির প্রধান হিসেবে দায়িত্ব পান এবং বড় শিল্প গ্রুপগুলোর কর ফাঁকি উদ্ঘাটনে ভূমিকা রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে তিনি শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।