Web Analytics

মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) বলেছে, ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের হাত মেলাতে বাধ্য করা কিংবা ওপর মহল থেকে আসা নির্দেশনা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের নেই। সংযুক্ত আরব আমিরাতে চলমান আইএলটি২০-এর পঞ্চম মৌসুম উপলক্ষে সেখানে অবস্থানকালে এমসিসির আইন ব্যবস্থাপক ও ক্রিকেট প্রধান ফ্রেজার স্টুয়ার্ট এ অবস্থান তুলে ধরেন।

দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে পাকিস্তান ‘এ’ দলের কাছে ভারত ‘এ’ দলের হারের পর বিষয়টি আবার আলোচনায় আসে। তিলক ভার্মার নেতৃত্বাধীন ভারত ‘এ’ দল ম্যাচের আগে বা পরে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য বিনিময় করেনি। স্টুয়ার্ট বলেন, এমসিসি খেলোয়াড়দের হাত মেলানো দেখতে চায়, তবে কিছু ঘটনা ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে ভূরাজনৈতিক প্রেক্ষাপট থেকে তৈরি হয়; এসব বিষয়ে মন্তব্য করার অবস্থানে তারা নেই।

স্টুয়ার্ট মাঠের ভেতরের শৃঙ্খলা ও সম্মান বজায় রাখার ওপর জোর দেন। তার মতে, খেলোয়াড়দের একে অপরকে, আম্পায়ারকে, আম্পায়ারদের কর্তৃত্বকে এবং খেলাটিকে সম্মান করা নিশ্চিত করাই এমসিসির নিয়ন্ত্রণাধীন বিষয়। সূত্র অনুযায়ী, ২০২৫ সালের পুরুষদের এশিয়া কাপ থেকে ভারতীয় দলের এই অবস্থান শুরু এবং তা সিনিয়র, নারী ও বয়সভিত্তিক পর্যায়ে চলেছে। তবে সদ্য শেষ সাফ চ্যাম্পিয়নশিপে ফুটবলে দুই দল হাত মিলিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।