Web Analytics

বহর সম্প্রসারণ ও ভবিষ্যৎ উড়োজাহাজ পরিবহন পরিকল্পনার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ অধিগ্রহণে চুক্তি সই করতে যাচ্ছে। বিমানের পাঠানো গণমাধ্যম আমন্ত্রণপত্র অনুযায়ী, বুধবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এ চুক্তি সই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় হোটেলের গ্রাউন্ড লেভেলের উৎসব হলে অনুষ্ঠান শুরু হবে। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার উপস্থিত থাকবেন। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিমান ও এয়ারবাসের প্রতিনিধিরাও অনুষ্ঠানে থাকবেন।

বিমানের দীর্ঘমেয়াদি বহর আধুনিকায়ন ও সম্প্রসারণ পরিকল্পনায় এই চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে সক্ষমতা বাড়ার পাশাপাশি নতুন রুট সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। এর আগে বোয়িংয়ের সঙ্গে দুই দফায় ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান। বুধবারের চুক্তির মাধ্যমে এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ অধিগ্রহণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে এগোবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।