Web Analytics

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায়’ প্রদর্শিত জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক তথ্যচিত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনাপ্রবাহ ও অবদান যথাযথভাবে না আসায় সৃষ্ট বিতর্কে দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়। ৬ আগস্ট মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়।

মন্ত্রণালয় বলেছে, তথ্যচিত্রটি নিয়ে ওঠা অভিযোগ পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পরিমার্জনের পর দ্রুত প্রকাশ করা হবে। সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে এটি আবার জনসমক্ষে উন্মুক্ত করার আশ্বাসও দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নির্ভুল, অন্তর্ভুক্তিমূলক ও তথ্যভিত্তিকভাবে সংরক্ষণে মন্ত্রণালয় অঙ্গীকারবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো নাগরিকের অভিযোগ জানানোর অধিকার আছে, তবে তা পরিশীলিত ও নিয়মতান্ত্রিক হওয়া বাঞ্ছনীয়। মন্ত্রণালয়ের দাবি, রাষ্ট্রপতি, বিদেশি কূটনীতিক, গণমাধ্যম ও আমন্ত্রিত অতিথিদের সামনে গোলযোগে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধারা মানসিকভাবে আহত হয়েছেন। প্রধানমন্ত্রীকে জড়িয়ে অপতথ্য না ছড়ানোর আহ্বানও জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।