Web Analytics

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে অর্থায়নের জন্য ২০০ বিলিয়ন ডলারেরও বেশি বাজেট অনুমোদনের অনুরোধ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। এক জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাবটি হোয়াইট হাউসে পাঠানো হয়েছে এবং এটি যুদ্ধবিরোধী আইনপ্রণেতাদের প্রতিরোধের মুখে পড়তে পারে। প্রস্তাবিত বাজেট প্রশাসনের পূর্ববর্তী বিমান হামলার ব্যয়কে বহুগুণে ছাড়িয়ে যাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের কর্মকর্তারাই সন্দিহান যে কংগ্রেস এত বড় অঙ্কের অর্থ অনুমোদন করবে কি না, কারণ যুদ্ধের ব্যয় ইতোমধ্যে অস্বাভাবিক দ্রুতগতিতে বাড়ছে। সংঘাতের প্রথম সপ্তাহেই ব্যয় ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধের উন্নত প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, ড্রোন অভিযান এবং দূরপাল্লার হামলার কারণে ব্যয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ত্রিমুখী সংঘাতের মধ্যেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর ইরান উপসাগরীয় দেশ ও ইসরাইলের ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, ফলে পুরো অঞ্চলে সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।