Web Analytics

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ও সোয়া ৬টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ।

নিহতরা হলেন সদর উপজেলার সুন্দরপুর রউফ হাজীপাড়ার জেম আলীর ছেলে রিফাত আলী (১৬) এবং ইসলামপুর চর তেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। দুজনেই স্থানীয় সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, আলীমনগর ঘাট এলাকায় গোসল করতে নেমে তারা পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা প্রথমে উদ্ধার প্রচেষ্টা চালায়, পরে ফায়ার সার্ভিস অভিযান শুরু করে।

অন্যদিকে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে সাকিরুল ইসলাম নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।