Web Analytics

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) ২০২৬–২৭ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের রিপোর্টার ও প্রেজেন্টার ফরহাদ বিন নূর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের রিপোর্টার মো. ফয়সাল আহমেদ। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশের রিপোর্টার মো. ইমরান হোসাইন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ঢাকসাস কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নবনির্বাচিত কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

অন্যান্য নির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল জোবায়ের বাদশা, অর্থ সম্পাদক সাইদুর রহমান নোমান এবং দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহাদী হাসান। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ওয়ালিদ হাসান, ওবায়দুল ইসলাম ও মো. রাব্বি আল রাহিদ। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক দেলওয়ার হোসেন, সহকারী কমিশনার ছিলেন বাংলাভিশনের কেফায়েত শাকিল ও চ্যানেল ২৪-এর দেলওয়ার হোসেন দোলন।

১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত ঢাকা কলেজ সাংবাদিক সমিতি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ও সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে আসছে। সংগঠনটি প্রতি বছর নিয়মিতভাবে নতুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আয়োজন করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।