Web Analytics

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না। শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোডে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চের পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, তারা বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে রয়েছেন এবং জনগণের দাবি আদায়ের লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না।

জামায়াত আমির বলেন, চাঁদাবাজদের জ্বালায় জনগণ অতিষ্ঠ এবং দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গ্যাস, পানি ও বিদ্যুৎ নেই, কিন্তু গ্যাসের বিল নিয়মিত আসে এবং বিদ্যুতের ভূতুড়ে বিলও রয়েছে। জনগণকে এ ধরনের হয়রানি থেকে বিরত থাকতে সরকারকে আহ্বান জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।