Web Analytics

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জ্বালানি খাতে চুরি, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও সিস্টেম লস মাত্র দশ শতাংশ কমাতে পারলে জ্বালানির দাম বাড়ানোর প্রয়োজন হবে না। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি সরকারের কাছে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।

তিনি বলেন, গ্রামাঞ্চলে ভয়াবহ লোডশেডিং চলছে, যা অব্যাহত থাকলে ধানসহ গ্রামীণ উৎপাদন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিদ্যমান জ্বালানি সংকট থেকে বেরিয়ে আসতে সরকারকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। সাইফুল হক অভিযোগ করেন, জ্বালানি তেলের দাম বাড়লেও কৃষক ও সাধারণ মানুষ এখনও পর্যাপ্ত জ্বালানি পাচ্ছে না।

তিনি আরও জানান, ডিজেলের মারাত্মক ঘাটতির কারণে দেশের অধিকাংশ জেলায় সেচের কাজ ব্যাহত হচ্ছে এবং হাজার হাজার হেক্টর বোরো জমি শুকিয়ে যাচ্ছে। তিনি অবিলম্বে সেচের জন্য ডিজেল সরবরাহ বাড়ানো ও ডিজেল আমদানিতে সরকারের তৎপরতা বৃদ্ধির আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।