Web Analytics

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ সতর্ক করে বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চক্রান্তে মার্কিন সেনারা প্রতারিত হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানান, তেহরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব ধরনের কার্যক্রম, বিশেষ করে সেনা মোতায়েনের ওপর নিবিড় নজর রাখছে এবং ইরানের ভূখণ্ড রক্ষার সংকল্প পরীক্ষা না করার আহ্বান জানান।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের এক হাজারের বেশি সেনা সদস্যকে মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে, পাশাপাশি দুটি মেরিন ইউনিট মোতায়েন করছে। এতে প্রায় পাঁচ হাজার মেরিন সেনা ও কয়েক হাজার নৌ সেনা এই অঞ্চলে অবস্থান করবে। অন্যদিকে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইসরাইলি যুদ্ধের পর ইরানে ১৫ হাজারের বেশি বোমাবর্ষণ করা হয়েছে, যা গত বছরের জুনের ১২ দিনের যুদ্ধের তুলনায় চারগুণ বেশি।

তিনি আরও বলেন, তেল আবিব ইরান ও লেবাননে নতুন হামলার লক্ষ্যবস্তু অনুমোদন করেছে, যা সংঘাত আরও বাড়াতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।