Web Analytics

বরিশালের ছয়টি সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খাইরুল আলম সুমন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। বরিশাল-১ থেকে বরিশাল-৬ পর্যন্ত সব আসনেই বিএনপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হন। ঘোষণার সময় বিজয়ী প্রার্থীরা উপস্থিত ছিলেন এবং নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, ছয়টি আসনের ফলাফল একত্র করতে সময় লাগায় ফল প্রকাশে বিলম্ব হয়েছে। তিনি বলেন, সবার সহযোগিতায় কোনো বড় অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিএনপি নেতারা এ বিজয়কে গণতন্ত্র ও জনগণের বিজয় হিসেবে অভিহিত করেছেন।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, বরিশাল অঞ্চলের জনগণ আবারও প্রমাণ করেছে এটি বিএনপির ঘাঁটি এবং তারা গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।