Web Analytics

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ জাপানি ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম ‘বিজিএমইএ জাপান ডেস্ক’ চালু করেছে। বুধবার উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

বিজিএমইএ জানিয়েছে, বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরিই এ উদ্যোগের উদ্দেশ্য। ডেস্কটি ছোট ও মাঝারি অর্ডারের যথাযথ ব্যবস্থাপনা, জাপানি বিনিয়োগ সহজতর করা এবং দুই দেশের তৈরি পোশাক শিল্পে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গঠনে কাজ করবে। অনুষ্ঠানে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরাও অংশ নেন।

জাপানের বাজারে পোশাক রপ্তানি বাড়াতে এক বছর আগে গঠিত জাপান মার্কেট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট কমিটির ধারাবাহিকতায় ডেস্কটি চালু হয়েছে। রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, এটি দুই দেশের বাণিজ্যকে গতিশীল করবে এবং টেকসই প্রবৃদ্ধির জন্য রপ্তানি বহুমুখীকরণ জরুরি। বিজিএমইএ নেতারা জাপানকে সম্ভাবনাময় বাজার হিসেবে উল্লেখ করে স্বল্প সময়ে পণ্য সরবরাহকে প্রধান চ্যালেঞ্জ বলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।