Web Analytics

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও আরও ৩৩ জনের বিরুদ্ধে ২৩ কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগে চার্জশিট অনুমোদন দিয়েছে। অভিযোগে বলা হয়েছে, ঢাকার কারওয়ান বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) শাখা থেকে নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের নামে কর্মচারীকে মালিক সাজিয়ে এই অর্থ আত্মসাৎ করা হয়। সোমবার দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

দুদক জানায়, চার্জশিটে দণ্ডবিধি ১৮৬০, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ইউসিবি পিএলসির সাবেক চেয়ারম্যান ও সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রূকমীলা জামান, ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তারা, আরামিট পিএলসির কয়েকজন কর্মকর্তা এবং হুন্ডি কার্যক্রমে জড়িত কিছু ব্যক্তি।

তদন্তে বলা হয়, প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে তা বিদেশে পাচার করা হয়। তবে শরীফ জহির নামে এক আসামিকে অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।