Web Analytics

নাগরিক সেবা সহজ ও আধুনিক করা এবং রাজস্ব আদায় কার্যক্রমে গতি আনতে পাঁচটি ব্যাংকের সঙ্গে পৃথক সমঝোতা স্মারক সই করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বুধবার নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অংশ নেওয়া ব্যাংকগুলো হলো ব্র্যাক ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সীমান্ত ব্যাংক পিএলসি ও জনতা ব্যাংক পিএলসি।

চুক্তির আওতায় ব্যাংকগুলো ডিএসসিসি এলাকার হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফিসহ অন্যান্য ফি অনলাইন ও অফলাইন মাধ্যমে সংগ্রহ করবে। ডিএসসিসির মতে, এতে নাগরিকদের সময় ও ভোগান্তি কমবে এবং রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিকায়ন নিশ্চিত হবে।

মো. আবদুস সালাম বলেন, প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তুলে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো ডিএসসিসির লক্ষ্য। বর্তমানে নিবন্ধিত হোল্ডিংয়ের সংখ্যা ২ লাখ ৯০ হাজার উল্লেখ করে তিনি বলেন, করের হার না বাড়িয়ে নতুন হোল্ডিংকে করের আওতায় আনা হবে। রাজস্ব আহরণে দক্ষতা বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। তিনি ব্যাংকগুলোকে সিএসআর থেকে বিভিন্ন নাগরিক সুবিধা ও নগর নান্দনিকতায় বিনিয়োগের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।