Web Analytics

জুলাই অভ্যুত্থান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬০ শিক্ষার্থী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। শুক্রবার, ২৪ জুলাই বিকেল ৪টায় জাতীয় যুবশক্তির কনভেনশনে এ যোগদান অনুষ্ঠিত হয়। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় মুখ্য সংগঠক ওমর ফারুক যুবরাজের নেতৃত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনের আহ্বায়ক, সদস্যসচিব ও অন্য নেতৃস্থানীয় শিক্ষার্থীরা একযোগে দলে যোগ দেন।

অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল, সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল ও সাংগঠনিক সম্পাদক রিফাত নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানান। এনসিপির কেন্দ্রীয় নেতা আক্তার হোসেন, নুসরাত তাবাসসুম, হান্নান মাসুদ, গাজী সালাহউদ্দিন তানভির, মাহিন সরকার এবং নাসীরউদ্দীন পাটোয়ারীসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

যোগদানকারীদের পক্ষে ওমর ফারুক যুবরাজ, রবিউল আলম আকামিন, বাদশা, তাজরিয়ান মাহমুদ ও মাহমুদ হাসান তুহিন বক্তব্য দেন। তারা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এনসিপির মাধ্যমে তাদের নতুন রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে। প্রেস রিলিজে যুবরাজের সংগঠক ও সমন্বয়কের ভূমিকার কথাও দাবি করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।