Web Analytics

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে বাংলা বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা তুহিন সভাপতি নির্বাচিত হয়েছেন। সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদুল ইসলামকে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে। বুধবার সংগঠনটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ সঞ্চালনা করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী এবং শাবিপ্রবি শাখার সদ্য সাবেক সভাপতি তারেক মনোয়ার। ভোটগ্রহণ শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মাসুদ রানা তুহিনকে সভাপতি ঘোষণা করা হয় এবং প্রধান অতিথি তাকে শপথ করান। পরে সদস্যদের পরামর্শে মুজাহিদুল ইসলামকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

নতুন কমিটি গঠনের মাধ্যমে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।