Web Analytics

২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, সুইজারল্যান্ড ও নরওয়েতে আশ্রয়ের জন্য আবেদনকারী শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের ১১ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে বাংলাদেশিদের আবেদন বেড়ে ১৯ হাজার ৫২১ হয়েছে। ২০২৫ সালের একই সময়ে আবেদন ছিল ১৭ হাজার ৩২৭, অর্থাৎ প্রায় ১৩ শতাংশ বৃদ্ধি।

একই সময়ে ইইউ, সুইজারল্যান্ড ও নরওয়েতে আন্তর্জাতিক সুরক্ষার জন্য মোট ৩ লাখ ৩২ হাজার আবেদন জমা পড়ে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ কম এবং ২০২১ সালের পর বছরের প্রথমার্ধে সর্বনিম্ন। প্রায় ৩৯ হাজার আবেদন নিয়ে আফগানিস্তান প্রথম, ভেনেজুয়েলা দ্বিতীয় এবং বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে।

আবেদন বাড়লেও বাংলাদেশিদের প্রথম ধাপের আবেদন অনুমোদনের হার ৫ শতাংশের নিচে ছিল। ইইউএএ জানিয়েছে, যেসব দেশের আবেদন মঞ্জুরের হার ২০ শতাংশের কম, সেসব আবেদন দ্রুত যাচাই করা হচ্ছে এবং প্রত্যাখ্যাত হলে দ্রুত দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে প্রথম ধাপেই প্রায় ৩৬ হাজার বাংলাদেশির আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।