গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবির বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। টমছমব্রীজ থেকে শুরু হয়ে মিছিলটি কান্দিরপাড়সহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুপুর পর্যন্ত ভোট সুষ্ঠু হলেও পরে কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারা হয়। তিনি বলেন, সরকার ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় এসে জনরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হাসান আহমেদ হুঁশিয়ারি দেন, ৭০ শতাংশ মানুষের সমর্থন থাকা সত্ত্বেও যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তবে তাদের পরিণতি খুনি হাসিনার মতো হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি মোজাম্মেল হোসাইন আবির, মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ স্থানীয় ও বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।