Web Analytics

শাহরাস্তি থানা পুলিশ বুধবার দুপুরে উপজেলার একমাত্র বিনোদনকেন্দ্র ওয়াকওয়ে থেকে ১৬ তরুণ-তরুণীকে আটক করেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা স্কুল চলাকালে ক্লাস ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডদের সঙ্গে ঘোরাফেরা করছিল। আটক সবাই স্কুলপড়ুয়া শিক্ষার্থী এবং তারা স্কুলে যাওয়ার প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল।

পুলিশ জানায়, শিক্ষার্থীরা স্কুল ড্রেসের ওপর বোরকা পরে বয়ফ্রেন্ডদের সঙ্গে বের হয়। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা শাহরাস্তি উপজেলার রাগৈ উচ্চ বিদ্যালয় এবং কচুয়া উপজেলার রহিমা নগর বিএবি উচ্চ বিদ্যালয় ও জগৎপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থী।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিযান চালানো হয়েছে। পুলিশ আটক শিক্ষার্থীদের পরিবার এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানদের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কিশোর গ্যাং নির্মূল ও অপরাধপ্রবণতা রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।