Web Analytics

দেশে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ইন্টারনেট নিশ্চিত করতে আন্তর্জাতিক ব্যান্ডউইথ অবকাঠামোয় প্রতিযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। মঙ্গলবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসিনির্ভর আন্তর্জাতিক সংযোগ অবকাঠামোর কারণে কাঙ্ক্ষিত প্রতিযোগিতা তৈরি হচ্ছে না। এতে দাম কমানো ও সেবার মান উন্নয়নে বাধা সৃষ্টি হচ্ছে।

সেমিনারে উপস্থাপিত তথ্য অনুযায়ী, বিএসসিপিএলসি সি-মি-উই-৪ ও সি-মি-উই-৫ সাবমেরিন ক্যাবলে মোট ৮১৯ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করেছে। ২০০৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির রাজস্ব ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে এবং নিট মুনাফা হয়েছে ১ হাজার ৩৬২ কোটি টাকার বেশি। ২০০৬ সালে বিটিসিএল প্রতি এমবিপিএস ব্যান্ডউইথ ৭৫ হাজার টাকায় বিক্রি করত; বর্তমানে এর দাম ১২০ টাকা।

বেসরকারি সাবমেরিন ক্যাবল চালুর মাধ্যমে প্রতিযোগিতা নিশ্চিত করা গেলে ২০২৭ সালে প্রতি এমবিপিএসের দাম ৬০ থেকে ৭০ টাকায় নামতে পারে বলে আলোচনায় জানানো হয়। বাংলাদেশ বর্তমানে প্রায় ১৩ হাজার ৫০০ জিবিপিএস আন্তর্জাতিক ব্যান্ডউইথ ব্যবহার করছে। আন্তর্জাতিক সংযোগের সীমাবদ্ধতা, বিদ্যুতের নির্ভরযোগ্যতার ঘাটতি, অনুকূল নীতিমালার অভাব এবং বিএসসিপিএলসিনির্ভর অবকাঠামো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ও হাইপারস্কেলারদের বিনিয়োগে চ্যালেঞ্জ তৈরি করছে বলেও উঠে আসে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।