Web Analytics

চট্টগ্রামের পটিয়ায় ওয়াসার অতিরিক্ত পানির বিল নিয়ে শত শত গ্রাহক বিপাকে পড়েছেন। অনেক গ্রাহকের অভিযোগ, তাদের পানির মিটার তিন থেকে আট মাস ধরে নষ্ট থাকলেও তিন থেকে চারগুণ পর্যন্ত বিল দেওয়া হয়েছে। অভিযোগ জানাতে গ্রাহকেরা প্রতিদিন পটিয়া ওয়াসা কার্যালয়ে ভিড় করছেন। ওয়াসা সূত্র জানিয়েছে, গত এক সপ্তাহে বিভিন্ন অভিযোগসংক্রান্ত তিন শতাধিক বিল জমা পড়েছে।

চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে পটিয়ায় কার্যক্রম শুরু করে। এরপর থেকে চলতি মাস পর্যন্ত পৌরসভার আটটি ওয়ার্ডে আড়াই হাজারের বেশি সংযোগ দেওয়া হয়েছে। আগস্টের মাঝামাঝি গ্রাহকদের কাছে বিল দেওয়া শুরু হওয়ার পর থেকেই অতিরিক্ত বিলের অভিযোগ আসতে থাকে। ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাছির উদ্দীন বলেন, তাঁর বাড়ির মিটারটি আট মাস ধরে নষ্ট।

৫ নম্বর ওয়ার্ডের শাহনাজ আক্তার বলেন, সংযোগ নেওয়ার পর কোনো বিল না পেয়ে কয়েকদিন আগে একসঙ্গে ১০ হাজার ৬৮১ টাকার বিল পেয়েছেন। ৩ নম্বর ওয়ার্ডের সামশুল আলম বলেন, এক বছর পর তাঁকে ১ লাখ ১ হাজার ৭২০ টাকার বিল দেওয়া হয়েছে। নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া শাকিল জানান, নিচু স্থানে বসানো মিটারে পানি ঢুকে অনেকগুলো নষ্ট হয়েছে; সেগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুবিধাজনকভাবে বিল পরিশোধের সুযোগের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।