Web Analytics

সৌদি আরব ও সিরিয়া প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করেছে। বুধবার সৌদি রাজধানী রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সফরকালে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে চুক্তিটি হয়। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে। সফরকালে আল-শারা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকও করেন।

বৈঠকে দুই নেতা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং শান্তিপূর্ণ উপায়ে মধ্যপ্রাচ্যের সংঘাত প্রশমনের বিষয় নিয়ে আলোচনা করেন। তারা লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও হরমুজ প্রণালিতে নৌচলাচল এবং সমুদ্রপথের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানান।

প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি। গত মাসে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে চলমান যুদ্ধে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি সিরিয়া বিবেচনা করছে। আল-শারার সফর ও চুক্তিকে ঘিরে এ সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা শুরু হলেও, চুক্তিতে সামরিক সহায়তার বিষয়টি রয়েছে কি না তা নিশ্চিত করা হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।