Web Analytics

আন্তর্জাতিক ব্যান্ডউইথের জন্য তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্পের আওতায় কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে যন্ত্রপাতি স্থাপন ও কার্যকারিতা পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে ব্যান্ডউইথের কোনো সমস্যা হবে না। গ্রাহকদের উন্নত নেটওয়ার্ক, নিরবচ্ছিন্ন সংযোগ ও ভালো সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

বিএনপি সরকারের ১৮০ দিনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন তুলে ধরতে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়। মন্ত্রী জানান, ডাকসেবা আধুনিকীকরণ ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার সারা দেশে ৯ হাজারের বেশি ডাকঘর উন্নত করার পরিকল্পনা নিয়েছে। আন্তর্জাতিক রীতিনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ডাকসেবাকে যুগোপযোগী করার উপায়ও খোঁজা হচ্ছে।

গত আম মৌসুমে রপ্তানি চালানসহ প্রায় ৩৫০ টন আম ডাক বিভাগের মাধ্যমে পরিবহন করা হয়েছে বলে জানান মন্ত্রী। রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটরের সেবার মান উন্নয়নে পরীক্ষামূলকভাবে ভয়েস ওভার ওয়াইফাই ও ভয়েস ওভার এলটিই চালুর পরিকল্পনা রয়েছে। মনিটরিং সফটওয়্যারের মাধ্যমে ডাক প্রক্রিয়াজাতকরণ ও লজিস্টিকস আধুনিকায়নে প্রায় ৯০ শতাংশ অগ্রগতি হয়েছে এবং বিটিআরসির গ্রাহক অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থায় এআই যুক্ত করতে একটি পরীক্ষামূলক কর্মসূচি শুরু হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।