Web Analytics

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অপরাধীর কোনো রং নেই, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে এবং কেউ যেন আইন নিজের হাতে না তোলে। শুক্রবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ ও কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে এবং প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করতে হবে। তিনি বিজ্ঞান মেলায় নতুন উদ্ভাবনকে স্বাগত জানিয়ে বলেন, আজকের শিক্ষার্থীরা নতুন উদ্ভাবনের মাধ্যমে একদিন বড় বিজ্ঞানী হতে পারেন।

অনুষ্ঠানে মন্ত্রী ১৭ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, এসএসিপি-আরএআইএনএস প্রকল্পের আওতায় ৫৪০ জন কৃষকের মাঝে শাকসবজির বীজ ও সার এবং ৪০ জন কৃষকের মাঝে মুগডালের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।