Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশসহ বড় ১৪টি বাণিজ্যিক অংশীদারের বিভিন্ন পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন কার্যক্রমের অভিযোগ নিয়ে তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় পরিচালিত তদন্তে সংশ্লিষ্ট দেশগুলোর উৎপাদন খাতের কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন পরিস্থিতি পর্যালোচনা করা হয়। দেশ ও পণ্যের ধরন অনুযায়ী শুল্কের হার ভিন্ন হবে। চীনা পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে এবং ভিয়েতনামের ক্ষেত্রে এ হার সর্বোচ্চ ৩৫ শতাংশ। অন্য দেশগুলোর বিভিন্ন পণ্যে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসবে।

১৬টি বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে আট মাসের তদন্ত শেষে ইউএসটিআর এই প্রস্তাব দিয়েছে। তদন্তের আওতায় থাকা মেক্সিকো ও নরওয়েকে আপাতত নতুন শুল্কের তালিকায় রাখা হয়নি। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিভিন্ন দেশের আগের শুল্কসংক্রান্ত চুক্তির কারণে কিছু দেশের ক্ষেত্রে নতুন শুল্কের কার্যকর হার কম হতে পারে, কারণ পূর্বসম্মত সর্বোচ্চ সীমা বা ক্যাপ প্রযোজ্য হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।