Web Analytics

সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া র‌্যাব ও ডিজিএফআই অবিলম্বে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, র‌্যাব বিলুপ্ত করা সম্ভব না হলে সামরিক সদস্যদের সেনাবাহিনীতে ফিরিয়ে আনা উচিত।

জবানবন্দিতে ভূঁইয়া বলেন, ডিজিএফআই আয়নাঘরের মতো অপসংস্কৃতি সৃষ্টি করে টিকে থাকার বৈধতা হারিয়েছে। তিনি জানান, সেনাবাহিনী থেকে র‌্যাবে অফিসার পাঠানো বন্ধ করায় সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার ওপর চাপ ছিল, তবে তিনি অফিসারের স্বল্পতার কারণে তা প্রত্যাখ্যান করেন। র‌্যাবের কর্মকাণ্ডের কারণে দায়িত্বকালীন সময় তার জন্য কষ্টদায়ক ছিল বলেও তিনি উল্লেখ করেন।

ভূঁইয়া বলেন, সেনাবাহিনীর মধ্যে কলুষতা স্বীকার করা গৌরবহানিকর নয়; বরং আত্মশুদ্ধির মাধ্যমে সেনাবাহিনী আরও মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছাবে এবং অপরাধীদের দায়মুক্তির প্রবণতা দূর হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।