Web Analytics

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন। শুক্রবার এক ব্রিটিশ বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ যদি কাউকে গ্রহণ করে, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। তার সন্তানরাও দেশের বাইরে আছেন এবং তাদের বিরুদ্ধে মামলার বিচার চলছে।

রয়টার্সকে দেওয়া একই সাক্ষাৎকারে তারেক রহমান নির্বাচনের পর জামায়াতে ইসলামী সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেন। তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করা সম্ভব নয়। তার সহযোগীরা জানান, ৩০০ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ের বিষয়ে বিএনপি আশাবাদী। বিএনপি ২৯২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, বাকিগুলোতে জোট শরিকরা লড়ছেন।

তিনি আরও বলেন, বিএনপি সরকারে এলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সক্ষম অংশীদারদের সঙ্গে কাজ করবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।