Web Analytics

নওগাঁর ধামইরহাট উপজেলায় জমিতে রোপা ধান লাগানোর কাজের সময় বজ্রপাতে কৃষক আবু বক্কর সিদ্দিকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া এলাকার একটি ফসলি মাঠে ঘটনাটি ঘটে। তাঁর বয়স ৫০ বছর। তিনি ওই এলাকার মৃত আব্দুর গফুর মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের মাঠে ধান রোপণের কাজে যান আবু বক্কর সিদ্দিক। কাজের একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কর সিদ্দিক মারা যান। ধামইরহাট থানার ডিউটি অফিসার এএসআই রায়হান বলেন, ঘটনাটি প্রাকৃতিক দুর্যোগজনিত মৃত্যু। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষ করার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।