Web Analytics

প্রবাসী বাংলাদেশিসহ সব বাংলাদেশি নাগরিককে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে উৎসাহিত করতে একটি প্রণোদনা স্কিম নীতিমালা অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত নবম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রণোদনা প্রদানের মাধ্যমে বাংলাদেশিদের বিদেশি বিনিয়োগ আনয়নে অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

একই বৈঠকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। সংশোধনের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবা, শিক্ষা ও গবেষণার পরিধি আরও সম্প্রসারণ করা।

নতুন সংশোধনী অনুযায়ী, বিশ্ববিদ্যালয় মুনাফাভিত্তিক বা অমুনাফাভিত্তিক কোম্পানি বা সংগঠন গঠন করতে পারবে এবং এসব প্রতিষ্ঠানের শেয়ার অর্জনের বিধান অন্তর্ভুক্ত করা হবে। এজন্য ১৯৯৮ সালের বিদ্যমান আইন সংশোধনের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।