Web Analytics

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলামকে আবারও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে বারোকোনা বাজারের রিয়াদ-রাহাত মোবাইল পয়েন্টের সামনে অভিযান চালিয়ে তাকে ও নাজমুল হক নয়নকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইসমাইল হোসেন নামে আরেকজন পালিয়ে যায়। এ ঘটনায় সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

২০২৫ সালের ২২ অক্টোবর ইয়াবাসহ গ্রেপ্তারের পর সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালে তাকে পুনরায় ইউনিয়ন আহ্বায়কের পদে ফিরিয়ে দেওয়া হয়। পদ ফিরে পাওয়ার পর তিনি আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

সাঘাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার আহমেদ সুজন বলেন, মাদক কারবারিদের দলে কোনো স্থান নেই। উপজেলা আহ্বায়ক আহমেদ কবির শাহীন জানান, অভিযোগ গুরুতর হওয়ায় জেলা কমিটি যেন তাকে পুনরায় বহিষ্কার করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।