রমনা সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে রাজধানীর আনারকলি সুপার মার্কেট ও সিদ্ধেশ্বরী এলাকায় বুধবার বিকেলে মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। কার্যক্রমটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী আবু সাদিক কায়েম। অনুষ্ঠানে মশার উপদ্রব কমানো এবং স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
আবু সাদিক কায়েম বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে প্রত্যেককে নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখতে সচেতন ও সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি।
রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও ১৯ নম্বর ওয়ার্ডের সমাজসেবক আব্দুস সাত্তার সুমনের ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। ওয়ার্ড ১৯-এর কাউন্সিলর প্রার্থী সুমন বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে মানুষকে নিরাপদ রাখা এবং সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। আয়োজকেরা জানান, জনস্বার্থে এমন সমাজকল্যাণমূলক কার্যক্রম ও মশক নিধন অভিযান ভবিষ্যতেও চলবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।