Web Analytics

রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়ি ও গাজীপুরের নোয়াগাঁওয়ের পাতারটেকে ২০১৬ সালে ১৬ তরুণ হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার বিচার শুরু হয়নি। কল্যাণপুরে নয় তরুণ হত্যার ঘটনায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আটজনের বিরুদ্ধে ২৯ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়। পাতারটেকে সাত তরুণ হত্যার ঘটনায় হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে ৩ ফেব্রুয়ারি অভিযোগ দাখিল করা হয়।

আট মাসের বেশি সময় পেরোলেও মামলা দুটি অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তরের কারণে নতুন করে শুনানি করতে হচ্ছে বলে প্রসিকিউটররা জানান। প্রসিকিউটর মামুনুর রশিদ বলেন, মামলার সংখ্যা বেশি হওয়ায় অগ্রাধিকারের ভিত্তিতে বিচারকাজ এগোয়। প্রসিকিউটর ফারুক আহাম্মদ বলেন, অভিযোগগুলোও আরও যাচাই-বাছাই করা হচ্ছে।

দুই ট্রাইব্যুনালের বেঞ্চ অফিসের তথ্য অনুযায়ী, ট্রাইব্যুনাল-১-এ ১২টি এবং ট্রাইব্যুনাল-২-এ ১৪টি মামলা বিচারাধীন। জাহাজবাড়ি মামলার শুনানি ৬ অক্টোবর হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনে তা ২৮ অক্টোবর নির্ধারণ করা হয়। অভিযোগে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা এবং ঘটনাস্থলের আলামত নিয়ে অসত্য জব্দ তালিকা তৈরির নির্দেশনার কথা বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।