Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধ থেকে নাগরিকদের সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং আন্তর্জাতিক মানবপাচার ও স্ক্যাম চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল। ৩০ জুলাই রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিশ্ব মানবপাচার বিরোধী দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, অপরাধী চক্র ডিজিটাল মাধ্যম, ভুয়া অনলাইন নিয়োগ প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণ এবং চাকরিপ্রার্থীদের প্রলুব্ধ করছে। উন্নত কর্মসংস্থানের মিথ্যা প্রতিশ্রুতিতে বিদেশে নেওয়ার পর অনেককে সাইবার স্ক্যাম সেন্টারে আটক রেখে নির্যাতন, ভয়ভীতি ও জোরপূর্বক অপরাধে বাধ্য করা হয়। তিনি প্রযুক্তি, আর্থিক ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সব পক্ষকে নিয়ে সমন্বিত প্রতিরোধব্যবস্থা গড়ার আহ্বান জানান।

সরকার ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান (প্রতিরোধ ও দমন) আইন, ২০২৬’ প্রণয়ন করেছে, যাতে অনলাইন স্ক্যাম ও প্রযুক্তিনির্ভর প্রলোভনের মতো অপরাধ কঠোর শাস্তির আওতায় এসেছে। জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ চূড়ান্ত করা হচ্ছে এবং ভুক্তভোগী সহায়তায় ন্যাশনাল রেফারেল মেকানিজম ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম জোরদারের কাজ চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।