Web Analytics

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সতর্ক করেছেন, ৯/১১ হামলার ২৫ বছর পরও যুক্তরাষ্ট্রের জন্য সন্ত্রাসী হুমকি রয়ে গেছে এবং দেশটি প্রয়োজনীয় সতর্কতা হারাচ্ছে। বৃহস্পতিবার সাংবাদিক আন্দ্রেয়া মিচেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন সন্ত্রাসী হুমকি শনাক্ত ও প্রতিহত করার সরকারি সক্ষমতা দুর্বল করেছে।

৯/১১ হামলার সময় নিউইয়র্কের সিনেটর থাকা ক্লিনটন বলেন, গত ২৫ বছরে অনেক হামলার পরিকল্পনা ব্যর্থ করা গেলেও কিছু সফল হয়েছে। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে হাজার হাজার উগ্রপন্থী এখনো যুক্তরাষ্ট্রের বড় ক্ষতি করতে চায়। তিনি অভ্যন্তরীণ বিভাজন কাটিয়ে রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় হুমকি মোকাবিলার আহ্বান জানান; রাশিয়া, চীন, ইরান ও সন্ত্রাসী সংগঠনগুলোর কথা উল্লেখ করেন।

ক্লিনটনের অভিযোগ, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও হুমকি মূল্যায়নের সঙ্গে যুক্ত পররাষ্ট্র দপ্তরের কিছু ব্যবস্থাসহ কেন্দ্রীয় সরকারের সক্ষমতা কমানো হয়েছে। হোয়াইট হাউস এনবিসি নিউজকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলে। বিভাগের এক মুখপাত্র দাবি করেন, তারা পরিবর্তনশীল হুমকি মোকাবিলায় সক্ষম এবং রেকর্ড গতিতে নিয়োগ, সংস্কার ও আধুনিকায়ন এগিয়ে নিচ্ছে। ক্লিনটন ৯/১১-সম্পর্কিত অসুস্থতায় আক্রান্তদের সহায়তায় সমন্বিত উদ্যোগ ও অর্থায়নের আহ্বানও জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।