Web Analytics

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) সতর্ক করেছে যে দেশে টিকাদানের ঘাটতি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) ঝুঁকি বাড়াতে পারে। বৃহস্পতিবার সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, টিকাকে শুধু সংক্রামক রোগ প্রতিরোধের উপায় নয়, বরং অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমানো, ঔষধ-প্রতিরোধী সংক্রমণ রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করা উচিত। ওয়ান হেলথ ট্রাস্ট ও আইসিডিডিআর,বি-র নেতৃত্বে পরিচালিত গ্লোবাল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পার্টনারশিপ (গার্প) প্রকাশিত নতুন পলিসি ব্রিফে এই সতর্কতা জানানো হয়েছে।

‘বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় টিকার গুরুত্ব’ শীর্ষক এই ব্রিফে বলা হয়েছে, টিকাদানের ঘাটতি ও টিকায় প্রতিরোধযোগ্য রোগের পুনরাবির্ভাবের প্রেক্ষাপটে টিকার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এতে উল্লেখ করা হয়েছে, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) মাধ্যমে বাংলাদেশ নবজাতকের ধনুষ্টংকার ও পোলিও নির্মূলে সাফল্য পেলেও সাম্প্রতিক হামের প্রাদুর্ভাব টিকাদান ঘাটতির প্রতিফলন।

ব্রিফে সার্বজনীন শিশু টিকাদান বজায় রাখা, এএমআর প্রতিরোধে কার্যকর টিকার প্রাপ্যতা বাড়ানো এবং জাতীয় এএমআর কৌশলে টিকাদান কর্মসূচিকে আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।