Web Analytics

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানের সময় বিএনপি নেতা মো. শামসুজ্জামান ওরফে ডাবলুর মৃত্যুর বিষয়ে সেনাবাহিনী একটি বিবৃতি দিয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার জানায়, ১২ জানুয়ারি রাতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন একটি ফার্মেসি থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ৫০ বছর বয়সী ডাবলুকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ৯মি. পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযান শেষে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং রাত ১২টা ২৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইএসপিআর জানায়, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইতোমধ্যে ক্যাম্প কমান্ডারসহ অভিযানে অংশ নেওয়া সব সেনাসদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দোষী প্রমাণিত হলে সেনা আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।