Web Analytics

রাজধানীর পল্লবীর পপুলার মডেল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি। আগামী সপ্তাহে পুলিশি চার্জশিট ও আদালতের কার্যক্রমের দিকে সারা দেশের মানুষের দৃষ্টি, দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে জনমত জোরদার হচ্ছে।

তদন্তে জানা গেছে, নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর দক্ষিণপাড়ার বাসিন্দা ৩৪ বছর বয়সী রানা স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল মেম্বারের রাজনৈতিক ছত্রছায়ায় থেকে চুরি, মাদক ও অনলাইন জুয়াসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। ঋণের বোঝা ও পারিবারিক কলঙ্কের কারণে তিন বছর আগে পরিবার তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করে। পরে ঢাকায় এসে তার অপরাধপ্রবণতা আরও বাড়ে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, রানার গ্রামের বাড়িতে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা এই হত্যাকাণ্ডের দ্রুততম বিচারের দাবি জানিয়েছেন, যাতে রাজনৈতিক প্রভাব বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত না করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।