Web Analytics

লেবাননের প্রধানমন্ত্রী তামাম সালাম ঘোষণা করেছেন, ইসরাইলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার অন্তর্ভুক্ত নয় এমন কোনো চুক্তিতে লেবানন স্বাক্ষর করবে না। বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য আলোচনার আগে এক সাক্ষাৎকারে তিনি এই অবস্থান জানান। প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাতের পর ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে সালাম বলেন, ইসরাইলিদের উপস্থিতিতে কোনো বাফার জোন গ্রহণযোগ্য নয়, যেখানে বাস্তুচ্যুত লেবাননিরা ফিরতে পারবে না বা ধ্বংস হওয়া গ্রাম পুনর্নির্মাণ করা যাবে না।

সালাম বলেন, লেবানন বিশ্বাস করে যুক্তরাষ্ট্রই একমাত্র পক্ষ যারা ইসরাইলের ওপর প্রভাব খাটাতে সক্ষম। তিনি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতিতে ভূমিকার প্রশংসা করে ইসরাইলের ওপর তাদের চাপ অব্যাহত রাখার আহ্বান জানান। পশ্চিমা বিশ্বের হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের দাবির বিষয়ে তিনি বলেন, এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, যা রাতারাতি সম্ভব নয়।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, আলোচনায় অংশ নেওয়া মানে নমনীয়তা নয়; ফলাফল অনিশ্চিত হলেও লেবাননের লক্ষ্য পরিষ্কার।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।