Web Analytics

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুর ও আলীনগরে র‌্যাব ও পুলিশের দুটি ক্যাম্পে রাতভর সশস্ত্র হামলার পর রোববার সকাল থেকে যৌথ বাহিনী ব্যাপক অভিযান শুরু করেছে। রাত ১টার দিকে ৪০ থেকে ৫০ জনের দলে ভাগ হয়ে সন্ত্রাসীরা ভারী অস্ত্র ও এক্সকাভেটর ব্যবহার করে হামলা চালায়। তারা রাস্তা কেটে ও ক্যাম্পের সীমানাপ্রাচীর ভেঙে প্রবেশের চেষ্টা করে। রাত সাড়ে ৩টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় চলে। পরে অতিরিক্ত বাহিনী এসে এলাকা ঘিরে ফেলে এবং কয়েকজন সন্দেহভাজনকে আটক করে যাচাই-বাছাই শুরু করে।

র‌্যাব–৭-এর কমান্ডিং কর্মকর্তা হাফিজুর রহমান জানান, হামলাকারীরা সংগঠিত ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত ছিল এবং পাহাড়ি ভূপ্রকৃতি কাজে লাগিয়ে অতর্কিত হামলা চালায়। পাঁচ শতাধিক র‌্যাব, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য এখন প্রায় তিন হাজার একর এলাকায় পায়ে হেঁটে অভিযান চালাচ্ছেন। হামলাকারীরা র‌্যাব সদস্য হত্যাসহ একাধিক মামলার আসামি ইয়াসিন বাহিনীর সদস্য বলে ধারণা করা হচ্ছে।

অভিযান শেষে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে বলে জানানো হয়েছে। সরকার ইতিমধ্যে জঙ্গল ছলিমপুর এলাকায় পুলিশ ট্রেনিং একাডেমি ও জেলা কারাগারসহ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।