Web Analytics

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর উদ্ধার অভিযান নজিরবিহীন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলীয় উদ্ধার বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স। হিমালয় অঞ্চলের জলবিদ্যুৎ প্রকল্পসংক্রান্ত একাধিক টানেলে একই সময়ে উদ্ধারকাজ চলছে। চীন-নেপাল সীমান্তে ২৬ আগস্ট হিমবাহ ও পাহাড় ধসে দুই দেশে অন্তত ১ হাজার ৩৮৫ জন নিহত এবং ৫ হাজার ৫০০ জনের বেশি নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে শত শত জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী রয়েছেন।

সোমবার উদ্ধার অভিযান ১৩তম দিনে গড়িয়েছে এবং ঐতিহ্যবাহী হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী নেপালে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। শোক দিবসেও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত এএফপিকে বলেন, প্রথম দিনের মতো একই গতিতে কাজ চলছে। স্থলপথে, আকাশপথে ও টানেলের ভেতরে তিন স্তরে অনুসন্ধান ও উদ্ধার চালানো হচ্ছে।

টানেলের গভীর থেকে তিন শ্রমিককে জীবিত উদ্ধারের পর অন্যদের জীবিত পাওয়ার আশা বেড়েছে। শুক্রবার দুই নেপালি শ্রমিক এবং শনিবার এক চীনা নাগরিককে উদ্ধার করা হয়। নেপালের দলগুলোকে চীন, ভারত ও দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা সহায়তা করছেন; তাদের মধ্যে ডিক্সও আছেন। তিনি বলেন, প্রতিটি স্থানে আলাদা ঝুঁকি ও অনিশ্চয়তা রয়েছে এবং কেউ আটকে আছে কি না তা নিশ্চিত করাই উদ্ধারকর্মীদের লক্ষ্য।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।