Web Analytics

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বগুড়ায় এক সেমিনারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইতিহাস বিকৃতিকারী দল হিসেবে আখ্যা দিয়েছেন। শনিবার সকালে মমইন কনভেনশন সেন্টারে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার উত্তরাঞ্চলকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে এবং ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে টেনে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বৈষম্যের বিরুদ্ধে শুরু হলেও মুক্তিযুদ্ধের পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ আরও বড় বৈষম্য তৈরি করেছে। তিনি বলেন, জামায়াত জান্নাতের মিথ্যা প্রলোভন দিয়েও মানুষের মন গলাতে পারেনি এবং ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য উত্তরাঞ্চলসহ সারা দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করা বলেও তিনি জানান।

বিদ্যুৎ ঘাটতি দূর করতে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এবং দেশজুড়ে সোলার প্যানেল ছড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে বলে টুকু জানান। বিশেষ অতিথি মীর শাহে আলম ও মো. আব্দুল বারীও উত্তরাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা দূর ও পরিকল্পিত উন্নয়নের কথা বলেন। সেমিনারে বিভিন্ন এলাকার সংসদ সদস্য, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।