Web Analytics

মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় চালু না হওয়া এবং তেহরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে সম্মত না হওয়া পর্যন্ত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। তিনি বলেন, জাহাজ চলাচল স্বাভাবিক হওয়া ও ইরানের ইউরেনিয়াম হস্তান্তরের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত কোনো আলোচনাই বিবেচনায় নেওয়া হবে না।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়াতে এবং চলমান যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার লক্ষ্যে আলোচনা শুরু করতে একটি প্রাথমিক সমঝোতা স্মারকে পৌঁছেছে। আল-জাজিরা সূত্রে জানা গেছে, এই রূপরেখা এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

চূড়ান্ত অনুমোদন পেলে এটি সাম্প্রতিক কূটনৈতিক স্থবিরতা কাটিয়ে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হবে, যদিও চুক্তির বিস্তারিত এখনো স্পষ্ট নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।