Web Analytics

আসন্ন সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কঠোর ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কর্মকর্তারা জানিয়েছেন, তিন স্তরের যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এ লক্ষ্যে নির্বাচন ভবনে বড় ডিজিটাল মনিটরিং স্ক্রিন, ৮৭টি গণমাধ্যম বুথ এবং সম্পূর্ণ ইন্টারনেটবিহীন ক্লোজড নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। ইসির নিজস্ব ভিপিএনভিত্তিক ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস) ও রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) ব্যবহার করে তথ্য আদান-প্রদান করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, প্রিসাইডিং অফিসাররা ফলাফলের স্ক্যান কপি সহকারী রিটার্নিং কর্মকর্তাদের পাঠাবেন, যাচাই শেষে তা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে কমিশনে পৌঁছাবে। তিন সদস্যের কেন্দ্রীয় টিম পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করবে। কমিশনের দাবি, ক্লোজড লুপ ভিপিএন ব্যবস্থায় হ্যাকিংয়ের কোনো সুযোগ নেই এবং ফলাফলের গোপনীয়তা বজায় থাকবে।

তবে নির্বাচন বিশ্লেষক ও নাগরিক সংগঠন সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ইসির এই পদক্ষেপ আত্মঘাতী ও পক্ষপাতদুষ্ট মনে হচ্ছে। তিনি মনে করেন, ভোটকেন্দ্র থেকে সরাসরি ফল না নিয়ে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত নির্বাচনকে বিতর্কিত করতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।