Web Analytics

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল বাজারে অবৈধভাবে ১১ হাজার লিটার জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল ৩টার দিকে আশা ট্রেডার্সের মালিক আলতাফ শেখের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, চলমান জ্বালানি তেল সংকটের মধ্যে অবৈধভাবে তেল মজুতের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল ও ২ ব্যারেল লুব্রিক্যান্টসহ মোট ১১ হাজার লিটার তেল উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মজুতকৃত তেল সাত দিনের মধ্যে বিক্রির নির্দেশ দিয়েছে, যাতে স্থানীয় বাজারে জ্বালানি সরবরাহে বিঘ্ন না ঘটে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।