Web Analytics

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ কমপ্লেক্সের তত্ত্বাবধান থেকে জর্ডানকে সরাতে সক্রিয়ভাবে কাজ করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন এক ব্যবস্থার মাধ্যমে মসজিদের প্রশাসনিক নিয়ন্ত্রণ ইসরাইলি সরকারের অধীনে আনা এবং এটিকে একটি বহু-ধর্মীয় কেন্দ্র হিসেবে ঘোষণা করার পরিকল্পনা চলছে। এই উদ্যোগের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি মূল ভূমিকা রাখছেন।

প্রতিবেদন অনুযায়ী, নতুন প্রস্তাবে জর্ডান-সমর্থিত ইসলামিক ওয়াকফের কর্তৃত্ব বিলুপ্ত করে ইসরাইলের অধীনে একটি নতুন সংস্থা গঠনের কথা বলা হয়েছে। এতে ইহুদিদের সমান প্রবেশাধিকার ও দলগত প্রার্থনার অনুমতি দেওয়া হবে এবং ইসরাইল মসজিদের ইমাম ও খতিব নিয়োগসহ জুমার খুতবার বিষয়বস্তু নির্ধারণেও ভূমিকা রাখবে। পরিকল্পনায় আল-আকসাকে ইসলাম, খ্রিস্ট ও ইহুদি ধর্মের যৌথ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে।

প্রস্তাবটি বাহরাইন, মিশর, মরক্কো ও সংযুক্ত আরব আমিরাতকে জানানো হয়েছে, যেখানে আরব দেশগুলোর মধ্যে পর্যায়ক্রমিক তত্ত্বাবধানের ধারণা রয়েছে। তবে সৌদি আরব এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে, আর ইউএই ও বাহরাইন এখনো তাদের অবস্থান স্পষ্ট করেনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।