Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তারুণ্য মানেই শক্তি, সাহস ও সম্ভাবনা, এবং যুবকরাই সমাজকে ধ্বংসের দিক থেকে ফিরিয়ে এনে উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে। শুক্রবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে দলের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত যুব প্রতিনিধিরা অংশ নেন।

গোলাম পরওয়ার বলেন, যুবক হওয়া কোনো বয়সের সীমায় আবদ্ধ নয়; বরং যার অন্তরে সাহস, উদ্যম ও ত্যাগের মানসিকতা রয়েছে, সেই প্রকৃত যুবক। তিনি তরুণদের মধ্যে আদর্শ, নৈতিকতা ও মানবিকতার জাগরণ সৃষ্টির আহ্বান জানান এবং তাকওয়া, আত্মশুদ্ধি ও নৈতিকতার মাধ্যমে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন। তিনি ইসলামের ইতিহাসে যুবকদের অগ্রণী ভূমিকার কথাও উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যুব ও ক্রীড়া বিভাগের কার্যক্রম দিন দিন বিস্তৃত হচ্ছে এবং যুব সমাজকে মানবিক ও সামাজিক কাজে সম্পৃক্ত করতে হবে। তিনি মাদক, সন্ত্রাস ও রাহাজানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।