Web Analytics

ট্রাভেল বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটরের এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬ প্রতিযোগিতায় সাতটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬ সম্মাননাও অর্জন করেছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স এ তথ্য নিশ্চিত করে। আগের রাতে ঢাকার ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয়।

প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমান ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলামের হাতে প্রধান সম্মাননা পদক তুলে দেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, দি বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে সেবার মান মূল্যায়নে প্রতিষ্ঠানটি তিনটি স্বর্ণ পুরস্কার লাভ করে।

বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ এবং বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন ক্যাটাগরিতে স্বর্ণ পুরস্কার পায় ইউএস-বাংলা। বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট শর্ট হোল এয়ারলাইন, আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস ও বেস্ট রিজিওনাল এয়ারলাইন বিভাগে পায় রৌপ্য পুরস্কার। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, যাত্রীদের নিরবচ্ছিন্ন আস্থা ও সমর্থনই এ স্বীকৃতির মূল চালিকাশক্তি। এর আগে ২০১৫, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালেও প্রতিষ্ঠানটি বেস্ট ডমেস্টিক এয়ারলাইন পুরস্কার পেয়েছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।